রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে বিকাশ প্রতারনা চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে বিকাশ প্রতারনা চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন,হরবিলাস বালা(৩০)তার স্ত্রী বিনা বালা(২৫),সঞ্জয় মন্ডল(২১),প্রান কৃষ্ণ মন্ডল(২০)এদের মধ্যে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনাবালার বাড়ী মাদারীপুরের রাজৈর চৌরী বাড়ী।আর সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলের বাড়ী ভ্রাম্যনপাড়া,ভাঙ্গা ফরিদপুর।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান,গত ১৭ ফেব্রুয়ারী সোমবার সিলেটের দক্ষিন সুরমা থানায় স্থানীয় একটি মসজিদের খাদেম বিকাশে প্রতারনার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলা করেন।মামলা নং১৫।পরে সুরমা থানার ওসি বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার একবিকাশ এজেন্টের মাধ্যমে উক্ত ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে।তাৎক্ষনিক তিনি বেতার যন্ত্রের মাধ্যমে বরিশাল কাউনিয়া থানার ওসির সাথে যোগাযোগ করলে কাউনিয়া থানার ওসি বিষয়টি ডিসি(উত্তর) খাইরুল আলমকে অবহিত করেন। এ সময় ডিসি(উত্তর) খাইরুল আলম অগ্রাধিকারের ভিত্তিতে আসামীদের আটক করার নির্দেশ দেন।

পরে গত মঙ্গলবার সকাল ১০ টায় কাউনিয়া প্রধান সড়ক এলাকায় ডিসি(উত্তর) খাইরুল আলমের নের্তৃত্বে কাউনিয়া থানার ওসি আজিমুল করিমের পরিচালনায় এস আই আহসান,এস আই মিরাজ,এ এস আই সাইফুল,এ এস আই সফিক,এ এস আই জিয়া,এ এস আই হালিম এর টিম অভিযান চালিয়ে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালাকে আটক করে আদালতে সোপর্দ করে।ওই দিন রাত ১২ টায় একই এলাকা থেকে সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়।

আটককৃতদের আদালতে প্রেরন করেছে কাউনিয়া থানা পুলিশ।