রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ৪ রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক  বরিশালে মোবাইল কোর্টের অভিযানে চার রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রয়ারি) বরিশালের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিমের সহযোগীতায় নগরীর বাটারগলি এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রটিকে আটক করা হয়।

আটককৃতরা সবাই বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের জন্য দালালী করে বিভিন্নস্থান থেকে রোগীদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তাদের পালিত চিকিৎসকদের নিয়ে আসে। তাদেরকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের অপরাধে ৩ জনকে ১ মাসের এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আতাউর রাব্বী জানান, জনস্বার্থে বরিশাল নগরীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।