নিজস্ব প্রতিবেদক বরিশালের মাধবপাশা এলাকায় এয়ারপোর্ট থানার উদ্যোগে মুশুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাহিদ বিন আলমের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলম।বিশেষ অতিথি ছিলেন,মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো: নাসির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধপাশা ইউপি সদস্য সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্য উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বলেন, সন্ত্রাস,জঙ্গিবাদ মাদক দুর্নীতি সমাজকে কলুষিত করে তুলছে।সমাজের মানুষের শান্তির জন্য এ সব ক্ষতিকর বিষয় থেকে আমাদের দুরে থাকতে হবে।

তিনি আরও বলেন,পুলিশের একার পক্ষে সমাজের নানাবিধ সমস্যা দুর করা সম্ভব নয়।কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সাধারন নাগরিক ও পুলিশের মধ্য একপ্রকার সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়। তাই আপনারা পুলিশকে সকল প্রকার অপরাধ সম্পর্কে তথ্যদিয়ে সহযোগিতা করে অপরাধ মুক্ত সু-শৃঙ্খল সমাজ গড়তে এগিয়ে আসুন।আপনারা তথ্য দেন আমরা অপরাধীর বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।