রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনের গলায় ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক  লন্ডনের একটি মসজিদে বৃহস্পতিবার আজান দেয়ার সময় ছুরি হামলায় এক মুয়াজ্জিন আহত হয়েছেন। হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে এক ব্যক্তি আজান দিচ্ছিলেন, তখন তার ঘাড়ে ছুরি দিয়ে হামলা করা হয়েছে।-খবর ডেইলি মেইলের

বিকাল তিনটার সময় পুলিশ এসে সত্তর বছর বয়সী মুয়াজ্জিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মসজিদের ভেতরে আটক করা এক ব্যক্তির ছবি টুইটারে পোস্ট দিয়েছেন মুসল্লিরা। স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র বলেন, পার্ক রোডের মসজিদে পুলিশ ডাকা হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটে এই ঘটনা ঘটেছে।

তবে আহত মুয়াজ্জিনের শরীরিক অবস্থা প্রাণঘাতী না বলে জানিয়েছে পুলিশ।

মসজিদটিতে এটাই প্রথম কোনো সহিংসতার ঘটনা না। গত বছরের মার্চে দুই ব্যক্তি ছুরি নিয়ে মসজিদটির ভেতরে হামলা করলে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হন।

খবরে বলা হয়েছে, আসরের আজানের সময় মসজিদটিতে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বাবাদী ঢুকে মুয়াজ্জিনের ঘাড়ে ছুরিকাঘাত করেন।

দেশটির সবচেয়ে বড় এই মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।