শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২২৩৩

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও বৃহস্পতিবার চীনে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কমিশনের নিয়মিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২৩৩ জনে পৌঁছেছে। এছাড়া এদিন নতুন আক্রান্ত হয়েছে ৪১১ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৯৮৭ জনে।

গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়াতে শুরু করে। চীনের স্বাস্থ্য কমিশন প্রতিদিনই আক্রান্ত ও নিহতের তথ্য প্রকাশ করছে। প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারির পর থেকে গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আগ পর্যন্ত কোনও দিনই নতুন আক্রান্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি। গত মঙ্গলবার প্রথমবারের মতো তা নেমে এসে টানা তিন দিন অব্যাহত থাকে। তবে বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে।

এর আগে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকা উৎসাহব্যঞ্জক। তবে এই প্রবণতা অব্যাহত থাকবে কিনা তা বলার সময় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা এই প্রবণতায় উৎসাহ পাচ্ছি কিন্তু আত্মতুষ্টির সুযোগ নেই’।

এদিকে পাকিস্তানের করাচিতে নিযুক্ত চীনের কনস্যুলেট জেনারেল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতোমধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে বলে মনে করেন দেশটির বিশেষজ্ঞরা। মার্চের শেষ নাগাদ ভাইরাসটির সংক্রমণ শেষ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।