বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নকল মোবাইল বিক্রি ও মজুদ করায় ৪৫ লাখ টাকা জরিমানা,আটক ৪

ডেক্সরিপোর্ট  নকল মোবাইল ফোন বিক্রি ও মজুদ করার অপরাধে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ারে মার্কেটে ৪৫ লাখ টাকা জরিমানা ও চার জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনটি দোকান সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হয়ে এ অভিযান শেষ হয় রাত সাড়ে ১০ টায়। যৌথভাবে অভিযান পরিচালনা করেন বিটিআরসি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৩।

সরোয়ার আলম বলেন,বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল বিক্রি ও মজুদ করার অপরাধে মার্কেটে ৪৫ লাখ টাকা জরিমানা ও চার জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে ৩ হাজার ৮৬৪টি নকল মোবাইল জব্দ করা হয়। এছাড়া তিনটি দোকান সিলগালা করা হয়েছে।

সরোয়ার আলম বলেন,অবৈধভাবে আসা মোবাইলগুলো ব্যবহার করে ক্রেতারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ মোবাইল মোবাইল বিক্রেতারাও।