আগৈলঝাড়া প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী সুরুজ কাজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে,
গ্রফতারকৃতকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।