শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

ডেক্সরিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জের তালতলা বাসস্টান্ড এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লেগে পঙ্কজ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (২ মার্চ ) সকালে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পঙ্কজ চরামদ্দি এলাকার নিতাইয়ের ছেলে।

জানা গেছে, উপজেলার ডি সি রোড থেকে চরকাউয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় জাবালেনূর পরিবহন নামে একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পঙ্কজের মৃত্যু হয়। এ সময়ে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।