ডেক্সরিপোর্ট মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরের ২২ মার্চ (রোববার) জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় এ অধিবেশ শুরু হবে।
মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৬ বঙ্গাব্দের ৮ চৈত্র মোতাবেক ২০২০ খ্রিস্টাব্দের ২২ মার্চ (রোববার) সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন (একাদশ জাতীয় সংসদের ৭ম এবং ২০২০ সালে ২য় অধিবেশন) আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।