বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় ২০পিচ ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর থানার কাচিয়া এলাকা থেকে ২০পিচ ইয়াবা সহ মো. কামরুল হাসান(২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে ভোলা সদর থানার কাচিয়া পরানগঞ্জ ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কামরুল হাসান ভোলা সদর থানার সাহামাদার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. আমির হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার কাচিয়া পরানগঞ্জ ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.কামরুল হাসান নামে এক যুবককে ২০পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।