বুধবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৪৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী হওয়ায় বিনয় কৃষ্ণ হালদারকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার,সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ায় শ্রী শ্রী হরিগুরুচাঁদ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ হালদারকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় বরিশাল নগরীর চৌমাথা বাজার মেসার্স পলি ফার্নিচার মার্টে শ্রী শ্রী হরিগুরুচাঁদ সংগঠনের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি শ্রী অমলদাস,সাধারন সম্পাদক শ্রীধাম হাওলাদার,কোষাধ্যক্ষ প্রফুল্ল বিশ্বাস,সাংস্কৃতিক সম্পাদক শ্রী অমল হালদার,সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী আকাশ সিকদার,সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন হালদার,সহ সাংগঠনিক সম্পাদক প্রদীপ বিশ্বাস,ধর্মবিষয়ক সম্পাদক শ্রী সুমন হাজারী,দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস,সহ দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাস,সহ-সাধারন সম্পাদক শ্রী পিযুশ কর্মকার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য,শ্রী শ্রী গুরুচাঁদ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ হালদার বর্তমানে কর্নকাঠী জি আর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।