নিজস্ব প্রতিবেদক বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন আমাদের সমাজে অনেক নারী নেত্রী রয়েছে যারা বাহিরে সভা-সেমিনার ও সমাজ সেবা করে থাকেন।
আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা বাড়িতে ফিরে এসে ঘড়ের গৃহকর্মী সহ পুত্রবধুদের কণ্যাদের নির্যাতন করে থাকে এগুলো তাদের কাছ কাম্য নয় এধরনের মানুষিকতা থেকে তাদেরও বেড় হয়ে আসার জন্য আহবান জানান।
আবার অনেক পরিবারের মধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে সেখানে নারীরা বেশী জড়িত এজন্যই সভা-সেমিনার করেই সব এককভাবে সমাধান করা যাবে না।
একারনেই শুধু শহরের ভিতর থাকলে চলবে না এজন্য গ্রামের দিকে নজর দিতে বলেন যেখানে অনবরত এখনো নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে সেখানে এগুলো বন্ধ করার জন্য সকল নারী নেত্রীদের প্রতি তিনি আহবান করেন।
প্রজন্ম হোক সমতার সকল নারী অধিকার এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (৮ই) মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল জেলা প্রশাসন,মহিলা অধিদপ্তর সহ সকল উন্নয়ন সংস্থার আয়োজনে ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ¤ম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার),বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল,বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম,বরিশাল সচেতন নাগরীক কমিটির সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন,উন্নয়ন সংস্থা আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর প্রমুখ।
এসময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ানি চৌধুরী আরো বলেন ইসলামে যেকোন ধর্মের চেয়ে নারীর অধিকার রাখা হয়েছে বেশী।
বিভিন্ন প্রচার-প্রচারনায় আমরা এক সময়ে পিছনে পড়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা এখন বেড় হয়ে এসেছি। তিনি আরো বলেন আমাদের মেয়েরা অণ্যের সংস্কৃতিকের দিকে নজর নাদিয়ে নিজস্ব সংস্কৃতিকের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে।
বর্তমানে আমাদের মেয়েরা শিক্ষায় বেশী অর্জণ করেছে আমরা চাই এধারা অব্যাহত থাকবে।
পড়ে সমাজে বিভিন্ন প্রর্যায়ে বিশেষ অবদান রাখার কারনে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন,সচেতন নাগরীক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা,নারীর ক্ষমতায়নে আমাদের পথপ্রদর্শক কহিনুর বেগম,নারী সংগঠক ও ডিস্ট্রিক্ট উইমেন্স চেম্বার্স অব কর্মাস পরিচালক ডাঃ বনলতা মুর্শিদা,সফল নারী উন্নয়ন কর্মী রহিমা সুলতানা কাজল,সাবেক বরিশাল মহিলা অধিদপ্তর উপ-পরিচালক রাসিদা বেগম,নারীর ক্ষমতায়ন উন্নয়নে কাজ করা সহ কেন্দ্রীয় মহিলা পরিষদ সহ-সভাপতি নুরজাহান বেগম,বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি আসমা চৌধুরী,নারী উদ্যোক্তা কাজে অবদান রাখায় হাসিনা বেগম নিলা,নারী মানবাধিকার আন্দোলনে মহীয়সী অবদান রাখায় নারী নেত্রী পূস্প চত্রবর্তী,১৯৯৭ সালে বরিশালে প্রথম নারী উদ্যোক্তাদের নিয়ে ডিস্ট্রিক্ট উইমেন বিজিনেস ফোরাম নামে একটি সংগঠন গড়ে তোলে অবদান রাখায় তরুন নারী নেত্রী নিগার সুলতানা হনুফা সহ ১১ জন নারী নেত্রীর হাতে সম্মাননা পুরস্কার ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সহ বিশেষ অতিথি গণ।
এছাড়া একই অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্রাকের আয়োজনে যৌন হয়রানী,বাল্য বিয়ে সাইবার বুলিং,এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক শিশুদের নিয়ে হয়ে যাওয়া চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা সহ স্বাক্ষর সংগ্রহ প্রচার অভিযানে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন কর্মকতা গণ।
এর পূর্বে সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্ধোধন করেন প্রধান অতিথি।