শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:১৩
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

শঙ্কায় না থেকে নির্ভয়ে হজের নিবন্ধন করুন, সব দায়িত্ব সরকারের: ধর্ম প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন,চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই এ বছর হজ অনুষ্ঠিত হবে। ২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে। এ বছর যারা হজ পালনে ইচ্ছুক তারা আগামী ১৫ মার্চ পর্যন্ত হজে যাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।’

রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ বছর হজযাত্রীরা আশানুরূপ নিবন্ধন করছে না।’ শঙ্কায় না থেকে এ বছর যারা হজে যেতে চান, তাদের অবিলম্বে হজ নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪৮ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।’

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আরও বলেন, ‘আমি ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছি, খোদা না করুক করোনার কারণে কেউ যদি হজে যেতে না পারেন, সমস্ত টাকা তার হাতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। হাজিরা চাইলে টাকা ফেরত না নিয়ে যদি পরের বছর হজে যেতে চান সে ব্যবস্থাও করা হবে। তাছাড়া তিনি যখন চাইবেন সেভাবেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কোনও এজেন্সি হাজিদের টাকা দেওয়ার ব্যাপারে গাফিলতি করে তাহলে ধর্ম মন্ত্রণালয় থেকে সেই এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘হাবের পক্ষ থেকেও দায়িত্ব নিয়ে বলছি, কোনও কারণে কোনও হাজি যদি হজে যেতে না পারেন তাহলে ধর্ম মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে আমরাও সেভাবেই কাজ করবো।’