শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১১
শিরোনাম :
সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন

মুজিব বর্ষ হবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বছর: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেছেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মন জয় করে দেশ স্বাধীন করেছিলেন। এ জন্যই ২০২০ এ স্লোগান হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। পুলিশ সদস্যদের জন্য মুজিব বর্ষ হোক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বছর। আমরা হতে চাই স্বপ্নের পুলিশ। জনগণের পুলিশ হতে পরিবর্তনের হাওয়া লেগেছে। পুলিশ বদলে গেছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ হতে চাই। সেই অনুপ্রেরণা নিয়ে আমাদের এগুতে হবে।

সোমবার সকাল ১০টায় মেট্রোপলিটন বিমানবন্দর থানায় কিট প্যারেড পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন। এবং তিনি বিমানবন্দর থানার পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিমের নের্তৃত্বে বিমানবন্দর থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান প্রমুখ।