বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

দেশের ১৭ জেলায় হোম কোয়ারেন্টাইনে ২১৫ জন

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের জীবাণু থাকতে পারে এমন আশঙ্কায় দেশের ১৭টি জেলায় বিদেশফেরত দুই শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন রোববার (০৮ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এমন ঘোষণা দেয়। এরপর গত তিনদিনে বিভিন্ন জেলায় এ পর্যন্ত ২১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। তবে এদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

এর মধ্যে মানিকগঞ্জে ৭৯, নারায়ণগঞ্জে ৪০, মাদারীপুরে ৩০, কিশোরগঞ্জে ৩৪, ফেনীতে নয়, নোয়াখালীতে এক, যশোরে ছয়, বগুড়ায় দুই, নরসিংদীতে দুই, খুলনায় এক, সিলেটে এক, ফরিদপুরে তিন, জামালপুরে এক, রাজবাড়ীতে দুই, ঝিনাইদহে দুই, চুয়াডাঙ্গায় এক এবং দিনাজপুরে একজন রয়েছেন।

জেলা ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়। ১৭ জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তির সংখ্যা ২১৫ জন।