শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জনসচেতনতায় ভোলায় পুলিশ সুপারের লিফলেট বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনসচেতনতায় ভোলায় জেলা পুলিশের উদ্যেগে সাধারন জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার(২২মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে পুলিশের একটি টিম জেলা শহরের চকবাজার,নতুন বাজার ও সদর রোড সহ বিভিন্ন পয়েন্টে এ লিপলেট বিতরণ করা হয়।
প্রানঘাতী করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় ও হাত-ধোয়া সহ নানা বিষয়ে জনসাধারনকে সচেতন করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে রিক্সাচালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তিনি আরও জানান, পুলিশ সুপারের কার্যালয় সহ জেলার সব থানায় হ্যান্ডওয়াশ কার্যক্রম চালু করা হয়েছে। প্রবাসীরা যাতে হোম কোয়ারেন্টিনে থাকে সেই বিষয়ের প্রতিও পুলিশের নজরদারি রয়েছে।