রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে পরিণত হওয়ায় এবার ভারতের মেঘালয় রাজ্য হতে সুনামগঞ্জের তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রফতানী কারক সংগঠন বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ হতে এক জরুরী ই-মেইলে প্রেরণের মাধ্যমে রফতানী কার্যক্রম আপাতত স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, ভারতের মেঘালয় রাজ্যের বাগলী এক্সপোটার্স (রফতানিকারক) এ্যাসোসিয়েশন সাউথ ওয়েষ্ট খাসি হিল্স নেতৃবৃন্ধ রবিবার সকালে প্রেরিত এক জরুরী ই-মেইলে করোনা ভাইরাসের প্রভাবের কারন দেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে চলতি বছরের ২৩ হতে ৩১ মার্চ টানা ৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রফতানীকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত করেছেন।