রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রৌমারী সীমান্তে ভারতীয় গরুসহ যুবক আটক!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ জামালপুর বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে সীমান্ত পিলার ১০৬০ নং এর কাছে ৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরেরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাটাতাঁরের বেড়ার উপর দিয়ে বাঁশের আড়কির সাহায্যে গরু পারাপারের সময় একজনকে দুইটি ভারতীয় গরুসহ আটক করে বিজিবি। আটককৃ আসামী আইয়ুব আলী (২২) রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম এলাকার মৃত জাহের আলীর ছেলে।

এ ব্যাপারে ৩৫-জামালপুর বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রৌমারী থানায় মামলা রুজুর মাধ্যমে গরুসহ আসামীকে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে ।