শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে করোনাভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক  বরিশালে শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (২৩ই) মার্চ বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী অশ্বীনি কুমার হল চত্বরে সাধারণ জনতার মধ্যে হ্যান্ডওয়াশ, মাস্ক ও ব্যবহার্য্য জিনিসপত্র জীবানুমুক্ত করার তরল উপকরণ বিতরণ করা হয়।

এসময় শ্রমজীবী রিক্সা, অটোরিক্সা চালক ও সাধারণ জনতা লাইনে দাড়িয়ে করোনা প্রতিরোধে বাসদের দেয়া উপকরণ নেয়। এই ধরনের পদক্ষেপ সাধারণ জনতার জন্য বেশ সহায়ক হবে বলে জানায় তারা।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা ভাইরাস নিয়ে জনসচেতনা বৃদ্ধির জন্য সাধারণ জনতার মধ্যে হ্যান্ডওয়াশ, মাস্ক ও ব্যবহার্য্য জিনিসপত্র জীবানুমুক্ত করার তরল উপকরণ বিতরণ করছেন। বরিশালের ২টি স্পটে তাদের তৈরী এসব উপকরণ দিচ্ছেন। তাদের এই ধরনের কর্মসূচী প্রতিদিনই অব্যাহত থাকবে বলে জানান তিনি।