শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হঠাৎ ৮ কুকুরের মৃত্যু, বরগুনায় আতঙ্ক

ডেক্সরিপোর্ট  বরগুনা জেলার আমতলীতে একটি বাজারে গত দুদিনে ৮টি কুকুরের মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে অজ্ঞাত রোগে শনিবার ও রোববার (২২ মার্চ) এ ৮ কুকুরের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত দুদিনে বাজারের ৮টি কুকুর কিভাবে মারা গেল তা এখনো নিশ্চিত নয়। তবে কুকুরগুলো নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা।

আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, কোন রোগে কুকুরগুলো মারা গেছে তা আমি জানি না। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিত। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রোববার দুদিনে ওই ৮টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝরে মারা যায়।

তালুকদার বাজারের ব্যবসায়ী মোস্তাফা বলেন, কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুদিনে ৮টি কুকুর মারা গেছে। মৃত কুকুরগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।