রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মৌলভীবাজারে প্রবাসী নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  মৌলভীবাজার জেলা শহরের কাশীনাথ সড়কে জ্বর ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে যুক্তরাজ্য প্রবাসী এক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর প্রবাসী নারী ও আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দা এবং সাত জন চিকিৎসক-নার্সকে হোম কোয়ারেন্টিনে রেখেছে প্রশাসন। এছাড়া ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে চলাচল এবং ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো.ফারুক আহমদ পিপিএম (বার) জানান,গত ১১ জানুয়ারি ওই নারী দেশে ফেরেন। তার মৃত্যুর আসল কারণ সম্পর্কে শিগগিরই জানা যাবে। আপাতত আমরা ওই এলাকা ঘিরে রেখেছি এবং চলাচল নিয়ন্ত্রণ করছি।

তবে মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর দাবি,ওই নারী ২০-২৫ দিন আগে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। রবিবার রাতে তিনি বাসায় মারা যান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি কাশি ও সর্দি-জ্বরে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই নারী হৃদরোগ, ডায়াবেটিস,উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রবিবার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ অবস্থায় স্বজনরা তাকে হাসপাতাল থেকে বের করে শহরের লাইফ-লাইন ক্লিনিকে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই নারীর স্বজনরা তাকে কাশীনাথ রোডের বাসায় নিয়ে প্রচলিত নিয়মে গোসলসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন। পরে মরদেহ রাতে ফ্রিজিং গাড়িতে রাখা হয়। সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাদগাঁও গ্রামে ওই নারীর স্বামীর বাড়িতে তাকে নেওয়া হয়। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই এলাকার গিয়াসনগর ইউনিয়নে বিকাল ৩টায় জানাজা শেষে মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি জানান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মৃত নারীর বাসায় গিয়ে আলামত সংগ্রহ করেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।