রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব, গ্রেফতার ৩

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ফেনী ও চাঁদপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা শহরের দোয়েল চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এএনএম নুরের জামান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি নুরের জামান জানান, গ্রেফতার দুই ব্যক্তি হলেন সদর থানার মঠবাড়িয়ার কবির আহাম্মদের ছেলে শহীদুল ইসলাম রাসেল (২৯) ও কাজীরবাগের আব্দুর রহমানের ছেলে আব্দুল আহাদ(২২)। ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খাজা মোহাম্মদ মাকসুদ (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা।

সোমবার (২৩ মার্চ) দুপুরে তাকে চাঁদপুর বাসস্ট্যান্ডের ফয়সালা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সাইমন ডিজিটাল হাউজ অ্যান্ড অফসেট প্রেস থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান,চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডা. ইফতেখার আদনানের করোনায় মৃতের সংখ্যা নিয়ে ছড়ানো গুজবের অডিও ক্লিপ খাজা মাকসুদ তার নিজস্ব ফেসবুকে প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বিষয়টি জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার আরও চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।