রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ সহ নিহত ২

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ট্রলির ধাক্কায় জয়নাল আবেদিন (৮০) নামের এক বৃদ্ধ সহ ট্রলির হেলপার মো. ওহিদ নিহত হয়েছে।

মঙ্গলবার(২৪মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ জয়নাল আবেদিন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে বলে জানা যায়। এবং হেলপার মো.ওহিদ ওই এলাকার বাসিন্দা মোঃ মুনাফের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দিকে নিহত বৃদ্ধ জয়নাল আবেদীন তার বাড়ীর সামনের পাকা সড়কের পাশে বসা ছিলেন। এসময় ঘাতক ট্রলি ইট ভাটা থেকে ইট বোঝাই করে ভোলা শহরের দিকে যাওয়ার পথে পথিমধ্যে বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং গুরুতর আহত ট্রলির হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর থেকে ঘাতক ট্রলি চালক পলাতক রয়েছে। খবর পেয়ে ভোলা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রলি চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।