রিপোর্ট,রবিউল ইসলাম,বাবুগঞ্জ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোহাম্মদ আবুল কালাম আজাদ শ্রমজীবী,অসহায়,দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে স্যানিটাইজার, পরিস্কার পরিচ্ছন্নতার উপকরন, খাদ্য সামগ্রী ও লিফলেট বিতরন করেছেন।

বুধবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ স্টীল ব্রীজ,বকুল তলা এবং রহমতপুর স্টান্ডে এ সব সামগ্রী বিতরন করেন।
এ সময় তিনি বলেন,প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সচেতন হতে হবে।পরিস্কার পরিচ্ছন্ন থেকে নিজ গৃহে অবস্থান করতে হবে। সবাই যার যার অবস্থানে থেকে সচেতন হলে এ মহামারী থেকে রক্ষা পাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বাবুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব সহ স্থানীয় নের্তৃবৃন্দ।