শিমুল সরকার,যশোর প্রতিনিধি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঝিকরগাছার,সামাজিক দুটো সংগঠন মিতালী সংঘ ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে,
বাংলাদেশ পুলিশ,এন্টিটেরোরিজম ইউনিট এর এ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামান বেল্টুর সার্বিক তত্ত্বাবধানে,নবীব নগর, শরীফপুর,কালিনী,গদখালী বাজার সহ বিভিন্ন জায়গায় ৫০০ অধিক সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,নবীব নগর মিতালী সংঘ এর সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সালেহা কবীর জীবন ফাউন্ডেশন এর সভাপতি উজ্জ্বল হোসেন,গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ এবং
নবীব নগর মিতালী সংঘ ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।
নবীব নগর মিতালী সংঘ এর সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন,
‘এই ভাইরাস থেকে মুক্তি পেতে জনসমাগম এড়িয়ে চলা এবং সচেতনতা কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে সকলের উচিত সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’
দরিদ্র রিক্সাচালক সালাম মিয়া জানায়,
‘আমি গরীব মানুষ। ভালো করে দু-মুঠো খাওয়ার টাকাই যোগে না, মাস্ক-সাবান এইগুলা পামু কই। কিন্তু আমাদের এলাকার সন্তান,আমাগো মনিরুজ্জামান বেল্টু ঠিকই আমাদের মাঝে মাস্ক-সাবান বিতরন করেছে। বিপদে আপদে অন্য কাউকে খুজে পাওয়া যায় না। একমাত্র আমাগো বেল্টু সবসময় আমাদের সুখ-দুঃখে পাশে এসে দাড়ায়।’