নিজস্ব প্রতিবেদক বরিশালের উজিরপুর উপজেলায় পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর উদ্যোগে পৌর এলাকার সড়ক গুলোতে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন বেপারী।
এ সময় তিনি বলেন,‘করোনার প্রাদুর্ভাব রোধে পৌর এলাকার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আমরা আজ থেকে পৌরসভার প্রতিটি সড়কে জীবাণুনাশক স্প্রে করা শুরু করেছি। এর সঙ্গে হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেইসঙ্গে সব নাগরিককে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি ।’
বিদেশ থেকে ঘরে ফেরা নাগরিকদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এবং সেই ঘরে বাইরের মানুষের চলাচল বন্ধ করতে পৌর মেয়রের সার্বিক সহযোগিতা ও নির্দেশে পৌর কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী।
এদিকে, সরকার ঘোষিত ছুটির কারণে সড়কে মানুষের চলচাল একেবারে নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। এরপরও যারা বের হচ্ছেন তাদের ঘরমুখো করতে অব্যাহত রয়েছে পৌর কর্তৃপক্ষের প্রচারণা ও পুলিশের টহল।