রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জনসমাগম বন্ধে কঠোর অবস্থানে ভোলা জেলা প্রশাসন

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা ভাইরাস সংক্রামণ রোধে ভোলায় ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে গত ২৫ মার্চ থেকে।

শুক্রবার (২৭ মার্চ) থেকে বিকেল ৫টার পর শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা থাকবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, করোনাভাইরাসের সংক্রামণ রোধে জনসমাগম বন্ধ করতে শুক্রবার থেকে প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। তবে ওষুধের দোকান সব সময়ই খোলা থাকবে। এই সময় জনসাধারন ওষুধ ক্রয় ও হাসপাতালের যেতে পারে। এছারা জরুরী প্রয়োজন ছাড়া কোন জনসাধারন ঘর থেকে বের হতে পারবে না। বের হলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ভোলার সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। তবে রিক্সা চলাচল করবে। কিন্তু একটি রিক্সায় ১ জনের বেশি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। বিনাকারণে কোনো মানুষ যাতে ঘর থেকে না বের হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌ বাহিনী কাজ করছেন।