রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাঁকা,পাল্টে গেছে তজুমদ্দিনের চিত্র

তজুমদ্দিন প্রতিনিধি  করোনা ভাইরাস প্রতিরোধে পাল্টে গেছে তজুমদ্দিনের চিত্র। সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। প্রয়োজনের তাগিদ ছাড়া মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ওষুধের দোকান, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া সকল দোকানেই বন্ধ রয়েছে । রাস্তায় মাঝে মাঝে দুই চারটি অটোরিক্সা, মটোরসাইকেল ছাড়া অন্যকোন যানবাহনের দেখা মিলছেনা।

বাজারে ক্রেতা না থাকায় যেসকল ব্যবসায়ীরা দোকান খুলছে তারা বসে বসে অলস সময় কাটাচ্ছে। খাসের হাট বাজারের মুদি ব্যবসায়ী মোঃ নিরব জানায়, বাজারে মানুষ না আসায় কেনা বেচা নেই বললেই চলে। যেখানে আগে দৈনিক ৬ থেকে ৭ হাজার টাকার মালামাল বিক্রি হতো এখন দুই হাজার টাকার পণ্যও বিক্রি করা যায় না। তবে ঢাকার সাথে লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কিছু পণ্যের সংকট রয়েছে। তবে হাট বাজারগুলোতে ওষুধের দোকানে মানুষ কিছুটা চোখে পড়ার মতো। ফার্মেসি ব্যবসায়ী প্রনব চন্দ্র দাস বলেন, দোকানে যারা আসে তারা অসুস্থ্য হয়ে ওষুধের জন্য আসে। অধিকাংশ জ¦র, সর্দি ও কাশির রোগী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, ভোলা জেলা প্রশাসন থেকে পাওয়া নতুন নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান ব্যতীত মুদি দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এছাড়া সকল দোকানাপাট বন্ধ থাকবে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে থাকবে। আমরা কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ করোনা থেকে মুক্তি পাবো। প্রয়োজনের তাগিদে কেউ ঘর থেকে বের হলে ঘরে আসার সাথে সাথে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।