মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

নওগাঁয় কিশোরী গণধর্ষণের শিকার, ৩ যুবক আটক

ডেক্সরিপোর্ট  নওগাঁর ধামইরহাটে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। থানা পুলিশ ভিকটিমসহ ৩ ধর্ষককে আটক করেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে আলতাদিঘীতে এই ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা উপজেলার বড়শিবপুর (ঘোনপাড়া) গ্রামের সুজাউল করিমের মেয়ে (১৬) কৌশলে ছবি নিয়ে বিভিন্ন সময় থেকে ব্ল্যাকমেইল করে আসছিল। ২৮ মার্চ দুপুর ৩ টায় ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ১নং ধামইরহাট ইউনিয়নের আলতাদিঘী পশ্চিম বনের ভেতরে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করতে থাকলে কিশোরী চিৎকার করতে থাকে।

কিশোরীর চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা কিশোরী ও ধর্ষকদের আটক করে থানা পুলিশে খবর দিলে ওসি শামীম হাসান সরদার ও এ.এস.আই আমিনুল ইসলাম কিশোরীসহ ধর্ষণ জাহানপুর গ্রামের হাসপাতাল পাড়ার আনোয়ারের ছেলে শরিফুল (১৯), আতোয়ারের ছেলে মোল্লা (২৪) ও জবায়দুলের ছেলে মোমিন (১৯)কে আটক করে থানায় নিয়ে আসে।

ধামইরহাট থানার ওসি গণধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।