সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:০৯
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সহকারী পুলিশ সুপারের প্রচারণা

নাজমুল ইসলাম,নবীগঞ্জ থেকে  করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে হবিগঞ্জের নবীগঞ্জে এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।

শনিবার ২৮ মার্চ বিকেলে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাস্ক না থাকা যুবক ও বয়স্কদের মাস্ক পড়িয়ে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাজী হেলিম উদ্দিন ও আব্দুর রব এর মুদি দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা দেখতে চান। হাজী হেলিম উদ্দিন মূল্য তালিকা দেখাতে না পারায় সহকারী পুলিশ সুপার আগামী কালের মধ্যে মুল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন। অন্যতায় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন।

অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়ে দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এএসপি।
এসময় উপস্থিত ছিলেন-ইনাতগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সামছুদ্দিন খাঁন,হবিগঞ্জ পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফয়জুল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,আওয়ামীলগ নেতা আন্দুল হাকিম,

ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহীদ আলী আশা,যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমেদ সুমন, ব্যাবসায়ী নোমান আহমেদ, ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ,সাংবাদিক আলী জাবেদ মান্না প্রমূখ।