সোমবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৩
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বরিশালে দুস্থ পরিবারের মাঝে রয়েল সিটি হাসপাতালের খাদ্য সহায়তা প্রদান

শামীম আহমেদ  বরিশালে রয়েল সিটি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অসহায় ও দুস্থ দিন-মজুর পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার ও দুপুর থেকে বিকেল পর্যন্ত ও রবিবার সকালে নগরের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা, ডাঃ কে এম জাহিদুল ইসলাম, রয়েল সিটি হাসপাতালের পরিচালক ডাঃ কাজী তৌকিয়া রহমান।

রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জাম হিসেবে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। এসব কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

যেখানে শনিবার ও রবিবার আমরা শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌছে দিয়েছি। সহায়তার এসব প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান রয়েছে। যা দিয়ে কয়েকদিন একটি পরিবারের তিন বেলা আহারের ব্যবস্থা হবে বলে আশা করি। এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার পাশাপাশি ভাসমান শিশু ও দুস্থদের খাবারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে।