বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৫৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বাবুগঞ্জে এমপি’র বরাদ্ধকৃত ত্রান ছিনতাইয়ে বাধা দেওয়ায় সাংবাদিক লাঞ্চিত!

বাবুগঞ্জ প্রতিনিধি  বাবুগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের জন্য বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু’র ওয়ার্ড পর্যায়ে বরাদ্ধকৃত ত্রান স্থানীয় মাদক সেবীরা জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় একজন সংবাদকর্মী লাঞ্চিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের (লাকুটিয়া) বকশিরচর এলাকায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় দু’জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সংবাদকর্মী। লাঞ্চিত সংবাদকর্মী রাকিবুল হাসান বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক বরিশালের কন্ঠ” পত্রিকায় বাবুগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে এবং সেচ্ছাসেবী সংগঠন “সাজাগ” এর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছে।

সূত্রে জানাযায়, জাতীয় পার্টির উপজেলা যুগ্ম সম্পাদক সেলিম হোসেন স্বপন এমপি’র বরাদ্ধকৃত ত্রান তালিকা অনুযায়ী বিতরণ কালে বকশিরচর এলাকার বাদশা মোল্লার ছেলে মাদক সেবী হিসাবে পরিচিত ইমরান মোল্লা ও মুজাহার হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার অনৈতিক ভাবে ওই ত্রানের প্যাকেট দাবি করে। এসময় সংবাদকর্মী রাকিব বাধা প্রদান করলে তার উপর চরাও হয়ে গায়ে হাত তোলে ও লাঞ্চিত করে মাদক সেবী ইমরান মোল্লা(২৬) ও কামরুল হাওলাদার(২৭)।

এসময় তারা জনরোশে পরলে সংবাদকর্মীকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সাংবাদিক লাঞ্চিতর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাবুগঞ্জে কর্মরত কলম সৈনিকরা ও সাংবাদিক সংগঠনগুলো। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, সাংবাদিক লাঞ্চিতর ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য অভিযুক্তরা এর আগে এয়ারপোর্ট থানাপুলিশের হাতে গাঁজাসহ আটকের পর মুচলেকায় ছাড়া পাওয়ার নজির রয়েছে।