বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাঘের শরীরে মিলল করোনাভাইরাস

অনলাইন ডেস্ক  বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এবার একটি বাঘও করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় আক্রান্ত হওয়া ওই বাঘটির নাম নাদিয়া। তার বয়স চার বছর।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ব্রংস জু এক বিবৃতিতে জানিয়েছে, করোনা আক্রান্ত নাদিয়ার শুকনো কাশি হয়েছে। আশা করা হচ্ছে বাঘটি সেরে উঠবে।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ) জানিয়েছে, চিড়িয়াখানায় নাদিয়া ছাড়াও আরও পাঁচটি বাঘ ও সিংহের মধ্যে শ্বাসযন্ত্রের অসুস্থতা দেখা দিয়েছিল। তবে চিড়িয়াখানার অন্য প্রাণীদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা যায়নি।

তবে কীভাবে বাঘটি আক্রান্ত হলো, বলা যাচ্ছে না। আক্রান্ত বাঘকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে তাদের ধারণা, চিড়াখানার একজন কর্মী করোনাভাইরাসের বাহক ছিলেন। যদিও তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। ওই কর্মীই আক্রান্ত বাঘের দেখাশোনা করতেন।