রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় হামলা

শামীম আহমেদ  করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও থেমে নেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবন। এলাকার চিহ্নিত কতিপয় মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিবাদ করায় হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের।

সোমবার সকালে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত রনি গোমস্তা জানান, ভীমেরপাড় গ্রামের নুর হোসেন গোমস্তার দোকানের সামনে বসে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করে আসছিলো একই এলাকার হৃদয় আকন, সজিব গোমস্তা আকাশ আকন, কাউয়ুম হাওলাদার ও মাসুম গোমস্তা। এলাকায় মাদক বিক্রি ও সেবন না করার জন্য তিনিসহ স্থানীয় রাকিব গোমস্তা ও ইউসুফ হোসেন তাদের বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার মাদকসেবীরা তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় হামলা ঠেকাতে গেলে নুর মোহাম্মদ গোমস্তা (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়।

মাদক বিক্রি ও সেবনের অভিযোগ অস্বীকার করে নুর হোসেন গোমস্তা বলেন, পূর্ব শত্র“তার জেরধরে তাদের পক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

আহতরা অভিযোগ করেন, রবিবার রাতে গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার হাসপাতালে আহতদের কাছে ঘটনার তদন্তে আসলে হাসপাতাল কম্পাউন্ড থেকে হামলাকারী পাঁচজনকে আটক করলেও রহস্যজনক কারণে তাদের ছেরে দিয়েছেন।

এব্যাপারে এসআই সাধন কুমার বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।