রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজারহাটে ডিবি পরিচয়ে ছিনতাই, আটক দুই

এজি লাভলু,কুড়িগ্রাম  সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় লকডাউনের কারণে সন্ধার পর সুনশান নিরবতার সুযোগে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির ডাংরারহাট বাজারে জাকি মেডিসিন কর্নার ও বিকাশ এজেন্সির একটি দোকান থেকে প্রায় তিন লাখ টাকাসহ ঔষধ ব্যবসায়ী মো. ফিরোজ আলমকে তুলে নিয়ে যাবার সময় নাজিমখান ইউপির বাছড়া বাজার এলাকায় দুই ভূয়া ডিবি পুলিশকে স্থানীয়রা আটক করে রাজারহাট থানা পুলিশের নিকট সোর্পদ করেছে।

আটককৃতরা হলেন রাজারহাট উপজেলার উমরমজিদ ইউপির বালাকান্দি হাজিপাড়া এলাকার রিপন সরকার (৩০) ও আতাউর রহমান (২৮)। অপর আসামী মেহেদী হাসান (২৫) পালিয়ে যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে বিদ্যানন্দ ইউপির ডাংরারহাট বাজারের ঔষধ ও বিকাশ ব্যবসায়ী মো. ফিরোজ আলম (২৫) দোকানে বেচা-কেনা ও বিকাশে লেনদেন করার সময় ৩ জন অপরিচিত ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফিরোজ আলমকে লাঠিচার্জ করে বিভিন্ন ভয়-ভীতি দেখায়। ওই সময় ডাংরারহাট বাজারে আতঙ্কের সৃষ্টি হলে তারা আমার নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে আমাকে ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। পরে দোকানের ক্যাশ বাক্স থেকে আনুমানিক ৩ লাখ টাকাসহ আমাকে তুলে নিয়ে নাজিমখাঁন যাওয়ার পথে বাছড়া বাজারে স্থানীয়রা মোবাইল ফোনে ভূয়া পলিশের খবর পেয়ে মটরসাইকেলটি আটক করলে তারা মটরসাইকেল ফেলে দিয়ে টাকাসহ দ্রæত পালানোর চেষ্টা করে। ওই সময় স্থানীয়রা ২ জনকে আটক এবং অপরজন টাকাসহ পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদরেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন,এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৫ তাং: ০৬-০৪-২০২০ ইং। রবিবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী মেহেদী হাসান (২৫) কে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।