রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চরফ্যাসনে বাল্যবিয়ে করার অভিযোগে বরকে জরিমানা

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলা শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নে বাল্যবিয়ে করার অভিযোগে বর মো.কামাল হোসেন (২৫)কে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে শশীভূষণ থানায় এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মো. শাহীন মাহমুদ।

বর মো.কামাল হোসেন শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিন্টু পালোয়ানের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাল্য বিবাহের কথা জানালে তিনি বার্তা পান। পরে স্থানীয় জনপ্রতিনিধি মাধ্যমে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে তার মা কে শশীভূষন থানায় নিয়ে আসা হয় এবং ১৮ বছরের আগে বিয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার মর্মে লিখিত ভাবে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, গত কয়েক দিন আগে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে বাল্যবিয়ের কার্যক্রম বন্ধ রাখার মর্মে লিখিত ভাবে মুছলেকা রেখে বর ও কনে সহ পরিবারের লোকজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুই পরিবারের সদস্যরা মেয়েটির বয়সপূর্ণ না হতেই আবার ঐ বরের সাথে বিয়ে দেয়।

এই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে শশীভূষণ থানায় নিয়ে এসে বাল্যবিয়ে করার অপরাধে বর মো. কামাল হোসেনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।