রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পাটগ্রাম পৌরসভায় দরিদ্র মানুষের জন্য ১০টাকা দরে চাল বিক্রয় শুরু

কামরান হাবিব, রংপুর  পাটগ্রাম পৌরসভাধীন দরিদ্র কর্মহীন অসহায় পরিবার গুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে ১০ টাকা দরে চাল বিক্রয় কার্যক্রম।মোঃ আশাদুল ইসলাম ও মোঃ সাবলুল কবীর বিপ্লব এর মাধ্যমে এই চাল বিক্রয় চলমান রয়েছে।

আজ সকাল থেকে দীর্ঘ লাইনে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সকলের ভোটার আইডি কার্ড এর সিরিয়াল নাম্বার লিপিবদ্ধ করে বিতরণ করা হচ্ছে। তবে নিয়ম অনুসারে এই চাল বিক্রয় কার্যক্রমকে জনমুখী করতে সরকারি দিকনির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে চাল নিতে অনেকটা বিরক্তবোধ মনে করলে সাধারণ মানুষ সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এবিষয়ে ডিলার মোঃ আসাদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন সরকারি নির্দেশনা মেনেই সামাজিক দুরত্ব নিশ্চিত করে অসহায় মানুষের জন্য নিয়মিত চাল বিক্রয় করা হবে । এছাড়াও করোনা পরিস্থিতি প্রতিরোধে আমরা সকল ধরনের প্রস্তুতি নিশ্চিত করেছি। তবে সকলকে নিয়ম মেনে চাল ক্রয়ের জন্য অনুরোধ করছি।