বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি  প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করছে নবীগঞ্জ থানা পুলিশ।পাশাপাশি তারা বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে। এতে সরকারী নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতও পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও সাব-ইন্সেপেক্টর সম্রাট সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পুলিশ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় ও সরকারের নির্দেশনা মোতাবেক বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন। প্রতি দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ঢুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন।

এদিকে, সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় মিলনগঞ্জ বাজারে ফাহমিদা এন্ড হাবিব ষ্টোর কে ৫ শত টাকা ও ইমামবাড়ী বাজারে ফাতেমা ক্লথ ষ্টোর কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।

এ সময় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন,সরকারি আইন অমান্য করে দোকান পাট খোলা রাখা যাবে না। সরকারি আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।তিনি আর বলেন, সবাই কে প্রয়োজন ছাড়া বাসার বাহিরে না আসার জন্য আহব্বান করেন।