রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গলাচিপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গলাচিপা,পটুয়াখালী,সংবাদদাতা  পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলায় ট্রাকের চাপায় নেছার হাওলাদার (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় কাওসার (২৮) ও দুলাল (৩২) নামের আরও দুই জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাট এলাকায় সোমবার দিবাগত রাত চারটায়।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার রাজুকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। নিহত নেছার উপজেলার চরকাজল এলাকার ২ নম্বর ওয়ার্ডের ফকরুল হাওলাদারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আনা তরমুজ রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাটে লোড করছিল। এতে নেছার হাওলাদার তরমুজ গাড়িতে ওঠানোর কাজ করছিল। এ সময় যশোর-ট-১১-৩৪১০ নম্বরের ট্রাকের ড্রাইভার বরগুনা জেলার আলম হাওলাদারের ছেলে রাজু গাড়ি ব্যাক গিয়ারে চালালে পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নেছার মারা যায়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাক ও ড্রাইভারকে আটক করে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।