রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খাগড়াছড়িতে ১৪ শিশু হামে আক্রান্ত

ডেক্সরিপোর্ট  খাগড়াছড়িতে নতুন করে হাম রোগে আক্রান্ত হয়েছে আরো ১৪ শিশু।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা রথীচন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে আক্রান্ত ১৪ শিশুকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর।

এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা। এই পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসা নিয়েছে ৬৭ জন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত প্রায় ৭টি গ্রামে হামের টিকাদান শুরু হবে শনিবার। ৯ মাস উপরের থেকে ১৫ বছরের নীচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে ।