বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

করোনার কাছে হেরে গেলেন অলিম্পিক ক্রীড়াবিদ সাবিয়া

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের কাছে হার মানতে হলো দুইবারের অলিম্পিক ক্রীড়াবিদ দোনাতো সাবিয়াকে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে চলে গেলেন ৮০০ মিটার অলিম্পিক ফাইনালের দুবারের এই দৌড়বিদ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান অলিম্পিক কমিটি ।

এর আগে এই করোনা ভাইরাসেই সাবিয়ার বাবা কিছুদিন আগে মারা যান। এক বিবৃতিতে কোনি জানায়, সাবিয়া ৮০০ মিটার অলিম্পিকে দুবারের ফাইনালিস্ট ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ ইতালি অঞ্চলের বাসিলিকাতার পোতেনজায় স্যান কার্লো হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

সাবিয়া ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার ফাইনাল দৌড়ে পঞ্চম হয়ে শেষ করেন। আর চার বছর পর সিউল অলিম্পিকে একই ইভেন্টের ফাইনালে সপ্তম হয়ে শেষ করেন। তিনি অবশ্য ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। কোনি জানায়, অলিম্পিক ফাইনালে ওঠা প্রথম কোনো অ্যাথলেট হিসেবে করোনায় মারা গেলেন সাবিয়া।