মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৭
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

গণপরিবহনের সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে: কাদের

ডেক্সরিপোর্ট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব, এমন একটি অবস্থানে আমরা পৌঁছেছি।

এবারের ঈদে নতুন-পুরোনো মিলিয়ে ১ হাজার ১৪২টি বাস চলাচল করবে। পুরোনো ৮৮৯টি বাসের সঙ্গে ২৫৩টি বাস নতুন করে যুক্ত হয়েছে। ঈদের সময় গণপরিবহনের সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে।’

রোববার দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময়সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে গ্র্যাচুইটির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরও ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি।ঈদের সময় সরকারি এ পরিবহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি গাড়িতে যদি এমন হয়, তা হলে বেসরকারি গাড়ির কী হবে?

রমজানে সেবা বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বিআরটিসি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাসে ইনকামটা একটু কম করলে কি হয়। বিআরটিসি যেন আগের মতো সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন। সৎ ও পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণ্ন থাকবে।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলোতে এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। আমি বলে দিয়েছি, গাজীপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনো পাইলিং হবে না। এখানে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এ ছাড়া বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়।

তিনি বলেন, গাজীপুরে যানজট সমস্যা নিরসনে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করেছি। এ কমিটি যানজট নিরসন করতে পারবে বলে আশা করছি। এ ছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।