রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বেতনের টাকায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য সহায়তা দিলেন তাহিরপুর থানা পুলিশ

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  করোনা (কোভিড -১৯)’র থাবায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নিজ দেশের ক্রান্তি লগ্নে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের বেতনের টাকায় কেনা খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন দরিদ্র জনগোষ্ঠির পাশে।

থানার ওসি সহ সকল অফিসার ও কনষ্টেবল নিজ নিজ বেতনের টাকা সংগ্রহের মাধ্যমে এ খাদ্য সহায়তা তুলে দিলেন নিম্ন আয়ের পরিবারের মানুষজনের হাতে।

বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান সহকর্মীদের নিয়ে থানা ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে থানা এলাকার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের ৫০টি পরিবারের সদস্যদের চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন, সাবান সহ খাদ্য সহায়তার ব্যাগ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম,এসআই দীপংকর বিশ্বাস,এসআই শংকর দাস, এসআই জহুর লাল দও, এসআই মণিতোষ পাল,এএসআই নজরুল ইসলাম,রাজু কুমার বিশ্বাস, কনষ্টেবল শিপু আহমেদ, আব্দুর রশীদ প্রমুখ।