রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা মোকাবেলায় ৩ হাজার প্রান্তিক পরিবারের খাদ্যের দায়িত্ব নিচ্ছে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক  বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ধারণ করেছে মহামারী রূপে। বাংলাদেশও বাদ যায়নি এর ছোবল থেকে করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ থাকায় সংকটে পড়েছেন দেশের দরিদ্র মানুষ ও দিনমজুরেরা। এ পরিস্থিতিতে দেশের ৩ হাজার প্রান্তিক পরিবারের খাদ্যের দায়িত্ব নিচ্ছে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন।

প্রাথমিকভাবে গত সোমবার ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।যেখানে সাতশত টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ১০ কেজি চাল, ৩কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবণ,১টি লাইফবয় সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরো ২ হাজার পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার বলেন,করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে চাপ পড়েছে অর্থনীতির ওপর । যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপর। ফলে বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাই দেশরত্নের নির্দেশে নবদ্বীপ পোদ্দার ফাউণ্ডেশনের উদ্যোগে তিনহাজার পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হবে।

তিনি জানান,“এর আগেও ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুযায়ী দরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয়েছে। এখন প্রাথমিকভাবে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও দেয়া হবে। আমি বিশ্বাস করি করোনাভাইরাসের কারনে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী অভুক্ত থাকবে না।”

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন,সংকটে পড়েছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক কর্মী হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে তিনি অন্যান্য রাজনীতিবিদ ও বিত্তবানদেরকেও তাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।