বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

নবীগঞ্জে বহিরাগতদের ঠেকাতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  করোনা ভাইরাস সংক্রমন রোধে নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের পরামর্শে তল্লাশির জন্য পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত কেউ যাতে এই এলাকায় না ঢুুকতে পারে সেই জন্য এই পুলিশী চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকালে এই চেকপোস্ট বসানো হয়। এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান জানান,সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে নবীগঞ্জ উপজেলায় অনেক অচেনা অপরিচিত মানুষ দল বেঁধে ঢুকছে বলে খবর পাচ্ছি। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ নতুন বাজারে,সালামতপুর রোডে, হাসপাতাল রোডে,নবীগঞ্জ কলেজ রোডে, আউশকান্দি বাজার ও সৈইদপুর বাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকার চেষ্টা করে তাহলে তাকে খোঁজে বের করে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা প্রদান করব। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।