বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ছাত্রলীগ নেতার স্বজনহীন নারীর লাশ দাফন

ডেক্সরিপোর্ট  বাবা-মাকে হারিয়ে দীর্ঘদিন ধরে একাই বসবাস করে আসছিলেন ৪০ বছর বয়সী এক নারী।স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক বছর যাবৎ লিভার ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোনো এক সময় নিজ ঘরে মারা যান তিনি।

করোনা মহামারিতে মানুষ আতঙ্কিত। এমন সময় কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করলেও ভয়ে লাশ দাফন করতে আসে না। এমন আতঙ্কে যখন জন্য কেউ লাশ দাফনের জন্য এগিয়ে আসছিলেন না, ঠিক সে সময় নিজ দায়িত্বে কবর খনন, কাফনের কাপড় কেনাসহ ওই নারীর দাফনের জন্য এগিয়ে আসেন গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু।

শনিবার (১১ এপ্রিল) পৌর এলাকার সবুজবাগ গ্রামে ওই মহিলার ঘর থেকে লাশ উদ্ধার করে তিনি দাফন করেন।

জানা যায়, ওই নারীর এক বোন ও এক ভাই পরিবারসহ অন্যত্র বসবাস করেন। শনিবার সকালে বাড়ির বাইরে ওই নারীর কোন আনাগোনা দেখছিলেন না স্থানীয়রা। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রশাসনকে অবগত করা হয়। এক পর্যায়ে তার ঘরের বাহির হতে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে প্রশাসনকে অবহিত করে তার দাফন করেন জিকু। জানাজার নামাজে ইমামতি করেন স্থানীয় মাহবুবুর রহমান।

ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, এখন ক্রান্তিকাল চলছে। ভয়ে সবাই তটস্থ। ইচ্ছা থাকলেও অনেকে ভয়ে সাহায্যের হাত প্রসারিত করতে পারছে না। আমিও চেষ্টা করেছি মানবিকতাকে বাঁচিয়ে রাখতে। প্রশাসনের অনুমতি নিয়েই তিনি স্বজনহীন ওই নারীকে দাফন করেছেন বলে জানান।