সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানীর বিচার দাবি করায় মা-বাবার উপর বখাটের হামলা

ডেক্সরিপোর্ট  প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় বিচার দাবি করায় ভূক্তভোগী কিশোরীর মা ও বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে ও তার সহযোগিরা। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের। এ ঘটনায় শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর শরীফের প্রতিবন্ধী কিশোরী (১৬) জানান, শনিবার দুপুরে রান্না ঘরে মাছ ধোয়ার সময় প্রতিবেশী কেরামত হাওলাদারের বখাটে পুত্র কালু হাওলাদার (১৮) রান্না ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানী ঘটায়। পরবর্তীতে বিষয়টি সে তার মায়ের কাছে জানায়।

ভূক্তভোগীর মা জানান, তার প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানীর ঘটনাটি তিনি তার দেবর বাবুল শরীফকে জানান। এসময় বখাটে কালুর ভাই আশিক হাওলাদার সেখানে উপস্থিত ছিলো। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপুরে প্রথম দফায় বখাটে কালু হাওলাদার ও তার ভাই আশিক হাওলাদার প্রতিবন্ধী কিশোরীর মা মাসুদা বেগমকে পিটিয়ে আহত করে। একই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে কিশোরীর ভ্যানচালক পিতা জাহাঙ্গীর শরীফকে পিটিয়ে গুরুত্বর আহত করে বখাটে ও তার সহযোগিরা।