সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৯
শিরোনাম :
নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ডেস্করিপোর্ট ।। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দ।

এ সময় ২৪ নম্বর ওয়ার্ড জিয়ানগরের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং বরিশাল নগরীর পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জিয়াউদ্দিন সিকদার জিয়ার দায়িত্ব গ্রহণ নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও পরিকল্পিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তার নেতৃত্বে বরিশাল একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে-এমন প্রত্যাশা তাদের।