শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১৮
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নবীগঞ্জে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

রোববার(১২ এপ্রিল) সকালে অবরোধের ফলে মহাসড়কে ১ঘন্টা সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গেলে এবং কর্তৃপক্ষ বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা চলে যায়।জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার জেআইসি স্যুট গার্মেন্টস নামের পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে।

গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা এ আন্দোলন করে।জেআইসি স্যুট গার্মেন্টস কারখানার ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধে বিভিন্ন সময় দিয়ে কালক্ষেপণ করে মালিক পক্ষ। এসব কারণে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ৯টার দিকে তারা আন্দোলনে নামে। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।টানা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকার পর মালিকপক্ষ ৩০ এপ্রিল ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের ঘোষণা দেওয়া হয়, মে মাসের বিতরে মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধের ঘোষনা দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল শুরু হয়। একই দাবিতে আন্দোলন করে জেআইসি স্যুট গার্মেন্টস কারখানার শ্রমিকরাও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার তদন্ত (ওসি) উওম কুমার দাশ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।