রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৭
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

১০ টাকা কেজি চালের কর্মসূচি স্থগিত

ডেক্সরিপোর্ট  দেশের কর্মহীন ও দরিদ্র মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করেছে সরকার।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এর কার্যক্রম আবার শুরু হবে।

খাদ্য সচিব সংবাদমাধ্যমকে জানান, এই মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে ত্রাণও বিতরণ করা হচ্ছে। তাই চাল পর্যাপ্ত থাকার কারণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায়। এতে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এটি আপাতত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও হতদরিদ্রদের খাবারের ব্যবস্থা করতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি চালু করে সরকার। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থান থেকে চাল চুরি ও আত্মসাতের খবর আসতে থাকে।